অমীমাংসিত পার্ট ৩
এখন বাজে সন্ধ্যা ৭:১৫. সকাল থেকে ঝুম বৃষ্টি। গতকালকের সারাদিনের ক্লান্তি আর লাশের ভয়ানক দৃশ্য মাথা একদম ঘুলিয়ে আছে। সিগারেট ফুকতে ফুকতে একটা বিষয় নিশ্চিত হওয়া গেলো খুনিদের একজন বামহাতি।
লাশের গলায় দড়ির দাগ থাকলেও পেটের ডানপাশে ছুড়ির আঘাতে ক্ষতবিক্ষত। রক্ত শুকিয়ে আছে। তারমানে খুনিদের একজন বামহাতি।
লাশের গলায় দড়ির দাগ থাকলেও পেটের ডানপাশে ছুড়ির আঘাতে ক্ষতবিক্ষত। রক্ত শুকিয়ে আছে। তারমানে খুনিদের একজন বামহাতি।
কিন্তু বিদ্যুত বিল এত পুরাতন এই জিনিসটা মাথায় আসতেছে না। তাছাড়া মানিব্যাগটিতে আর তেমন কিছু পাওয়া যায়নি।
এমন সময় অবন্তিকার ফোনে চিন্তার ব্যাঘাত ঘটলো।
অবন্তিকাঃ হ্যালো
আমিঃ হুম
অবন্তিকাঃ তোমাকে ফোনে পাওয়া গেলো। আমি ধন্য।
আমিঃ হুম।
অবন্তিকাঃ হুম হুম করো না। তোমার কি অবস্থা এখন বলো।
আমিঃ আমি ভালো তোমার কথা বলো।
নানান কথা বলতে বলতে প্রায় ৩০ মিনিটের মত হয়ে গেলো৷ আমিও তার সাথে কথা বলতে গেলে সময় জ্ঞান থাকে না। কিন্তু আজ প্রচুর মাথা ধরেছে৷ ওরে বললাম পড়াশুনা কেমন চলছে?

অবন্তিকাঃ আরেহ বলো না, তিনদিন ধরে বৃষ্টির জন্য ভার্সিটিতে যেতে পারছি না। ড্রাইভারের বাচ্চা ড্রাইভার বৃষ্টির জন্য আসে নাই। মেজাজটাই বিগড়ানো।
ঠিক এই সময় আমার মাথায় কি যেন খেলে গেলো। হুট করে বললাম অবন্তিকা তোমাকে অনেক ধন্যবাদ,মস্ত বড় এক উপকার করলে। ফোন রাখলাম।
তাকে কিছু না বলার সুযোগ দিয়েই ফোনের লাইন কাটলাম।
তাকে কিছু না বলার সুযোগ দিয়েই ফোনের লাইন কাটলাম।
ওপাশ থেকে অবন্তিকার কিছু বলার আগেই লাইন কেটে যায়। বোকার মত সে ফোনের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেছে সে আবার কি করলো যার জন্য ধন্যবাদ পাইয়া গেলো!!!
ঠিক এমন সময় মেঘের এফোঁড়-এফোঁড় করে বিভৎস একটা বিদ্যুৎ চমকালো সঙ্গে সঙ্গে বুক হিম করা মেঘের গর্জন।
আমাকে এখন টর্চ হাতে বৃষ্টি ভিজে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে হচ্ছে। অবন্তিকার কথা থেকে এই আইডিয়া আসলো। কয়দিনের বৃষ্টিতে রাস্তা থাকবে কর্দমাক্ত। এত দূরের পথ নিশ্চয় খুনিরা পায়ে হেটে আসে নি। আমার ব্যবহৃত গাড়িটি ছাড়া অন্য কোন গাড়ির চাকার দাগ পাওয়া যায় কিনা তাই দেখতে হচ্ছে।
কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। ভিজে একদম একাকার অবস্থা। শীত শীত লাগছে।আবার বৃষ্টির জন্য চারপাশের কিছুই স্পষ্ট নয়। ধম নিতেও কষ্ট হচ্ছে। সিগারেট খেতে ইচ্ছে করছে। বৃষ্টি বলে তা সম্ভব হচ্ছে না। আশেপাশের কিছুই চোখে দেখা যাচ্ছে না। কিছুই না।
নিজের উপড় রাগ হচ্ছে। এত রাতে কেন এখানে মরতে আসলাম? এলোপাতারি পা ফেলতে হচ্ছে সেই সাথে ধমকা বাতাসের সাথে বিদ্যুত চমকানোতে এখন একটু ভয় ভয় লাগছে। হুট করে মনে হলো যদি আমাকে এই মাঝরাতে মেরেও ফেলে দেয়, কাল সকালের আগে কেউ টেরও পাবে না। আর সত্যিই কি কোন অভিসপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে?
এমন সময় পিছন থেকে একটা পুরুষ কন্ঠ ভেসে আসলো,
--
সাহাব এত রাতে এখানে একা আসা কি ঠিক হইছে?
সাহাব এত রাতে এখানে একা আসা কি ঠিক হইছে?

Comments
Post a Comment
🙂