জেনারেশন গ্যাপ

#প্রথমেই বলা ভালো যে, আমি পলিটিক্স বুঝি না। সো আওয়ামি বা বিএনপির ত্যানা প্যাচানো এখানে নিষিদ্ধ। 😜
জ্ঞানীরা বলেন (নাম জানিনা 😭 ), কোন জাতিকে সমূলে ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষা-সংস্কৃতির ধ্বংস করার বিকল্প নাই।
এখন কথা হলো আমরা কি আসলে সেই পথেই চলছি নাকি আমরা চাপাবাজি দিয়া দেশ এগিয়ে যাচ্ছে বলে চিল্লাফাল্লা করছি।
বড়দের সাথে দেখা হলে সালাম দিয়ে কথা বলা, মান মানতা, ছোটদের স্নেহ করা, সবার সাথে ভালো আচরন করা, মিলেমিশে থাকার চেষ্টা করা এসব যেন সমাজ থেকে উঠেই গেছে প্রায়।
একটা জেনারেশন এখন চোখে পড়ে। কথা বলার সময় এই জেনারেশনের এখন উদ্ধত আচরন চোখে পড়ে। কি সব এমুক ভাই তমুক ভাইয়ের পার্টি করে তাই পাংখা গজাইছে। যদি সে বুঝতো অমুক ভাইয়েরা তোমাদের ইউজ করে (টিস্যু পেপারের মত) তাহলে এত উদ্ধত আচরন করতে না।
ঝগড়া বিবাদ, কলহ, অবিশ্বাস, চোগলখোরি এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বুঝাতে যাবেন? বলবে এ্যা: আইছে ভালা মানুষ সাজতে 😂😂
আচ্ছা এই জেনারেশনের এই অবনতির দায়ভার কার? কোন একক ব্যক্তির কিন্তু না। দায়ভার আসলে সবার। আমারো কিছু দায়ভার আছে।
এই দায়ভার থেকে আমি দায়মুক্তি হচ্ছি এখন। 😜
তালি হবে 👏👏👏
পরামর্শ:দেশের শিক্ষাব্যবস্থা ঠিক করুন। স্টুডেন্টদের সৃজনশীল নিয়া তামাশা না করে দেশের মাথা আই মিন দায়িত্বরত গুনীজন (🙈)দের মাথা ঠিক করুন।

Comments

Popular Posts