অমীমাংসিত পার্ট ২

শিপনের কথা অনুযায়ী এই বাসায় কেউ থাকে না।
গ্রাম বলতে যেন একটাই বাড়ি। তার মাঝে পাহাড়ের উপড় নির্জন এক পরিবেশ। অনেকটা ভূতুরে বাড়ির মত। তাছাড়া ভূতুরে কর্মকান্ডের কিছু গুজব যে ছড়াচ্ছে না, তাও নয়। কেউ না থাকলেও প্রতি রাতে নাকি টিভির আওয়াজ হয়। টিভি দেখা দর্শকের আনন্দের খিলখিল হাসির আওয়াজ পুরো পাহাড়ের নির্জনতাকে যেন কাপিয়ে দেয়।
আমি যুক্তিতে বিশ্বাসী। সুতরাং এইসব গুজব বিশ্বাসের কারন নাই।

সমস্যা হলো গতকাল এই বাড়িতে একটা লাশ পাওয়া যায়। পুরো পাহাড় জুড়ে মানবশূন্য এই নির্জন বাড়িটা থেকে পচা লাশের গন্ধ পায় নৈশপ্রহরী।
সেই লাশের ঘরে পুরাতন কিছু আসবাবপত্র ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ার মত নাই।
বাড়িটার চারপাশে হাটাহাটি করছি।
শুনেছি, গ্রামবাসীরা এই বাড়ির নাম দিয়েছিলো দেওয়ানগঞ্জ। দেলোয়ার চৌধূরী নামে এক সিভিল সার্জন প্রায় ২০ বছরের মত এই বাড়িতে থাকেন তার শেষ জীবনে। উনার শখ ছিলো কুকুর পোষা। ১০/১৫ টি কুকুর উনার সাথেই সাড়া পাহাড় চষে বেড়াতো। সেই কুকুর গুলির আত্মা নাকি প্রতি অমাবশ্যায় এই বাড়ির চারপাশে ঘুরঘুর করে। শিপনের এইসব আজগুবি কথা শুনে বিরক্ত হচ্ছিলাম আর তখন একটা জিনিস খেয়ালে আসলো।
লাশের পাশে একটা মোবাইল। এই নির্জনতাপ্রিয় লোকটির মোবাইল থাকা আহামরি কিছু না। কিন্তু মোবাইলে কল লিস্টে কল রিসিভের সময় রাত ১:২২. নাম্বারটা তুলে রাখলাম। টেবিলের নিচে ভেংগে টুকরো হয়ে পড়ে আছে একটা চায়ের কাপ। আবার টেবিলের উপড় সাজানো আরো দুইটা কাপ। কাপগুলি গতকাল রাতে ব্যবহৃত তা বুঝা যায় কাপের অবশিষ্ট চা টুকুতে। তার মানে কি? মানে হলো লাশ ছাড়া আরো দুইজন ব্যক্তির অস্তিত্ব এখানে আছে।
এর মাঝে দুজন অথবা তিনজনই (লাশসহ) নিকোটিনে আসক্ত। এবং সিগারেট দুটা ভিন্ন ব্রান্ডের তা প্রমাণ করে জানালার পাশে থাকা সিগারেটের স্ট্রে।
এরা কারা? কে, কিসের জন্য, কাকে খুন করলো। কেন এই নির্জন বাড়িটাকেই বেছে নিলো?
এইবার আমার থমকানোর পালা, লাশের মানিব্যাগ থেকে পাওয়া একটা বিদ্যুত বিল, বাড়ির এড্রেস দেয়া বাকেরগঞ্জ, মোল্লাবাড়ি। কিন্তু বিদ্যুত বিলটার ইস্যু ডেট ১৯১৬ সালের জুলাই মাসের ১ তারিখ।
যা আজ থেকে প্রায় ১০০ বছর আগের।

Comments

Popular Posts