কোরোনা ও আত্মশুদ্ধি


দুনিয়ার কোন বৈধ বা অবৈধ সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। যা নেওয়া যাবে তা হলো ইমান ও আমল। বিষয়টা কতটা মারাত্বক খেয়াল করেছেন? আপনি কিছুই নিতে পারবেন না। কিচ্ছু না। একটা সুইয়ো না।
ইন্টারেস্টিং, এই সিম্পল ইকুয়েশনটুকু মানুষ জানে। তবুও আত্মশুদ্ধির কোন খবর নাই মানুষের মাঝে। মিথ্যাচার,  ফালতু লজিক,  দ্বন্ধ, অহমিকা, অন্যের বিষয়ে নাক গলানো,  পরচর্চা এতটাই বেড়েছে যে ফ্যামিলি মেম্বারের একজনও যদি ভালো হয়ে চলতে চায় তবে সে হবে সমাজের বাহিরের মানুষ। সে হবে বোকা। তার সবচাইতে বড় শত্রু হবে সমাজেরই মানুষ। এতটাই ভুলে তারা অভ্যস্ত যে ভুলটাও তাদের ভুল মনে হবে না। ভুলতো হতেই পারে। অন্যায়টাকেও সঠিক বলে চালিয়ে নিচ্ছে। সত্যের বড় শত্রুর নাম মিথ্যা 🙂


বর্তমান করোনা মহামারীতে আত্মশুদ্ধি হওয়ার পারফ্যাক্ট সময় । কিন্তু আত্মশুদ্ধিতো দূরের কথা উল্টা পথেই মানব জীবন।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।।।।

Comments

Popular Posts