শিক্ষাব্যবস্থা

আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মূল যে সমস্যা তা হলো সব এলাকার টিচারদের মেন্টালিটি নম্বরিং এক রকম না।  যার ফলে কিছু জায়গার উল্টাসিধা পুলাপাইন A+ পায়। আবার কিছু জায়গার ভালো স্টুডেন্টরাও A+ পায় না। যদিও গ্রেডিং দিয়ে একটা স্টুডেন্টের ট্যালেন্ট বিবেচনা করার পক্ষে আমি কোনভাবেই না। সে অন্য প্রসংগ।
 সমস্যা মান বন্টন। এই গ্রেডিং এর উপড় ভিত্তি করে যেহেতু কলেজে ভর্তি বা ভার্সিটি ভর্তি পরীক্ষার সুযোগ মিলে তাই আমাদের শিক্ষাব্যবস্থার বারবার এত্ত পরিবর্তন না ঘটিয়ে সারা বাংলাদেশে শিক্ষাব্যবস্থার সঠিক সমন্বয়ের দরকার।
ভালো ছাত্রদের প্রতি বেশি কেয়ার আর দুর্বলদের গাধা বলে দূরে সরিয়ে দেয়ার প্রবনতাও টিচারদের মন থেকে বের করা উচিত।
অফিস রুমে বইসা বইসা খিচুড়ি না খেয়ে নিজেদের ক্লাসটা নিলেই (রেগুলারলি) স্টুডেন্ট খারাপ করবে না নিশ্চিত।
স্টুডেন্টদের শুধু বকাঝকা করার অর্থ নাই। এতে প্রবলেম সলভ হবে না।
হ্যা ব্যতিক্রম স্টুডেন্ট থাকে। অনেক ত্যাদর পুলাপাইন। বাট তাও তাকে টার্গেট করে ফেল করিয়ে দেয়া কোন টিচারের কাজ না।বরং ঐ ত্যাদর পুলাপাইনরে লাইনে আনতে পারলেই আপনি সফল শিক্ষক।
আপনি যতই জ্ঞানী হন ফায়দা নাই, যদি ঐ জ্ঞান ডিব্বার ভিতর ঢুকাইয়া কন আমি মহাজ্ঞানী 😜(আপনি কত্ত মহাজ্ঞানী স্টুডেন্টরা কিন্তু টের পায় 😂)
একটা দেশের উন্নতির যে মূল বা শিকড় তা যদি হয় শিক্ষাব্যবস্থা তাহলে এখানে এত্ত গণ্ডগোল কেন?
(কবি এখানে নিরব, আমি আবার কে? পন্ডিতি না করে ঘুমানো উচিত)

Comments

Popular Posts