অমীমাংসিত পার্ট ৪
চা খাচ্ছি আর ফজল মিয়ার সাথে কথা বলতেছি। ফজল মিয়া হলো এই এলাকার নৈশপ্রহরী।
খুব ভয় পেলেও তাকে বুঝতে দেয়া যাবে না ভয় পাইছি।
*সাহাব(সাহেব), এত রাইতে আফনে জংগলে কি করেন?
--
দরকার ছিলো ফজল মিয়া। তুমি রাতে ঘুমাও না?
*জ্বি সাহাব, সত্যি কথা অইলো যে মাঝে মাঝে ঘুম আইয়া পড়ে। তয় আইজ দেখলাম আফনে জংগলের দিকে হাটা দিলেন। ভাবলাম আফনার পিছন পিছন যাই।
--
ফজল মিয়া, এই কাজটা আর করবে না, কখনোই না।
*সাবে কি রাগ করছেন?
--
ইয়েস, রাগ করেছি। আচ্ছা ফজল মিয়া তোমার বাড়িতে কে কে আছে?
*সাহাব আমার ঘরে অসুস্থ বউ ছাড়া আপন কেউ নাই। তিনডা মাইয়া আছিলো। বিয়া দিয়া দিছি। মাঝে মাঝে দেখতে আসে। আসলে সাব, দেখতে আসে কমু ক্যামনে? জামাইয়েরা যখন মাইরধর করে তহন দেখতে আইসে কইয়া আইসা পড়ে।
--
ফজল মিয়া, আমি অনেক ক্লান্ত। তোমার সাথে কাল কথা বলি?

**আলবৎ সাহাব। আফনে অযথা বাহিরে ঘুরাঘুরি না কইরা ঘুম দেইন।
ফজল মিয়া চলে যাচ্ছিলো, ঠিক এমন সময় লোডশেডিং হলো। চারদিকে অন্ধকার। বাহিরে তুফান যেন গাছগুলিকে উপড়ে ফেলবে। হুশ করে মুখের উপড় টর্চ জ্বালালো ফজল মিয়া। আর বললো,
সাহাব, ঐ পথে আর একা যাইয়েন না। গেলে আমারে লইয়া যাইয়েন।
সাহাব, ঐ পথে আর একা যাইয়েন না। গেলে আমারে লইয়া যাইয়েন।
এই কথা বলে সে চলে গেলো। আমি কেমন যেন একাকীত্ব অনুভব করছি। মনে হচ্ছে আমি পৃথিবীর বাহিরে কোন এক মানবশূন্য জায়গায় আছি। ফজল মিয়া থাকলেই হয়তো ভালো হত। ঘুম আসছে না। অবন্তিকা আল্টিমেটাম দিয়েছে যেভাবেই হোক ৭ দিনের ভিতর ঢাকা ফেরত যেতে হবে।
সব কিছু জটিল হয়ে আসতেছে। অগ্রগতির কিছু নাই। কাউকে সন্দেহ করবো এমন কাউকে পাচ্ছি না।
টেবিলের উপড় রাখা আছে একটা নোটবুক। লাশের মোবাইল থেকে পাওয়া সে নাম্বারটায় কল দিলাম। বন্ধ আছে। এই নম্বরটায় কিছু আছে কিনা কে জানে?
কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। ঘুম ভাংলো দরজায় কড়াঘাতে।
দরজা খুললাম।

Comments
Post a Comment
🙂