২০১৭ এর দিকে লিখা 😑
আশেপাশে এমন কেউ আছেন কি? যারা মুখে খুব বলেন বাপ মায়ের জন্য এই করছেন সেই করছেন?
আছে নিশ্চয়। আসলে যারা সুসন্তান তাড়া কখনো বলেও না পিতামাতার জন্য এই করছি সেই করছি। এটাই আপনার ডিউটি। পিতামাতার জন্য করা। কারন এটা একটা চেইন প্রক্রিয়া। নিচে একটা গল্প আছে। আমার কেন জানি এই সাধারণ গল্পটা অসাধারণ লাগে। কেন লাগে জানি না। গল্পটা কালেক্টেড:
এক বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হজ্জ পালনের উদ্দেশে রওনা দিলেন। মাঝ পথে হঠাৎ বাবা তার ছেলেকে বললেনঃ ”বাবা! তুমি কাফেলার সাথে চলে যাও, আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেয়ো না।”
এই বলে বাবা নেমে পড়লেন উটের পিঠ থেকে, ছেলেও চলতে লাগল কাফেলার সাথে, কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে এল। ছেলে আশেপাশে কোথাও বাবাকে খুঁজে পেলো না। সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাঁটা শুরু করল। অনেক দূর যাওয়ার পর দেখল তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন। ছেলে দৌঁড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। আদর করে বাবাকে নিজ কাঁধে চড়ালো। তারপর আবার কাফেলার দিকে হাঁটা শুরু করলো।
তখন বাবা বললেনঃ ”আমাকে নামিয়ে দাও, আমি হেঁটেই যেতে পারবো।“
ছেলে বললোঃ ” বাবা আমার সমস্যা হচ্ছে না, তোমার ভার ও খোদার জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম। ” এমন সময় বাবা কেঁদে ফেললেন ও ছেলের মুখের ওপর বাবার চোখের পানি গড়িয়ে পড়ল।
ছেলে বললঃ ” বাবা কাঁদছ কেন? বললাম না আমার কষ্ট হচ্ছে না। “
বাবা বললেনঃ ” আমি সেজন্য কাঁদছি না। কাঁদছি কারণ আজ থেকে ৫০ বছর আগে ঠিক এইভাবে এই রাস্তা দিয়ে আমার বাবাকে আমি কাঁধে করে নিয়ে গিয়েছিলাম, আর বাবা আমার জন্য দোয়া করেছিলেন এই বলে যে, ”তোমার সন্তানও তোমাকে এরকম করে ভালবাসবে। আজ বাবার দোয়ার বাস্তব রূপ দেখে চোখে পানি এসে গেল।“
বৃদ্ধ মা-বাবাকে আপনি যেমন করে ভালবাসবেন, ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে! তাই বলছি- নিজের সুখের জন্য হলেও মা-বাবার সেবা যত্ন করুন এবং তাদের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন এই বলেঃ ”রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।”
(ভয় আসে? আসে নাই? আসবে,সময় আসুক ☺)

Comments
Post a Comment
🙂